মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের পরিচিতি ও সমন্বয় সভা
- সময় : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ৯ ভিউ
যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের পরিচিত ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় মিশিগানের অভিজাত রেস্টুরেন্ট আল-শাহীতে সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সিনিয়র আইনজীবী আব্দুর রহিম এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, এডভোকেট এ. টি. এম শামসুল হাসান বাবর, এডভোকেট মো. নুরুল ইসলাম মইনুল, এডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাছুম, এডভোকেট শামস মোহাম্মদ নাবিদ নোমান, এডভোকেট মঈন উদ্দিন আহমেদ, এডভোকেট বজলুর রহমান, এডভোকেট হোসেন আহমদ সেলিম, এডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন ও এডভোকেট দীপক চৌধুরী প্রমুখ।
সভায় মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজবীবীদের মধ্যে সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে এডভোকেট আব্দুর রশিদ, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট মো. আব্দুর রহিম, এডভোকেট মোহাম্দ শফিউল আজম মাছুম, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট মোশারফ হোসেন ও এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম মইনুলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সভায় মরহুম সুলতানুজ্জামান (এডভোকেট) এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইবুনালের পিপি মরহুম মোহাম্মদ মুজিবুর রহমানে (এডভোকেট) এর মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয় |
আগামী ৩১ মে রবিবার বিকাল ৫টায় ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে আরো বর্ধিত কলেবরে পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় | পরবর্তী সভায় মিশিগানে বসবাসরত সকল অ্যাডভোকেটদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানানো হয়।






















