০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের কথা বলে বিএনপি ভোটারদের বিভ্রান্ত করছেঃসামছ উদ্দিন

রিপোর্টার
  • সময় : ১১:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১৭১ ভিউ

আপনাদের প্রশ্ন, আমাদের দায়িত্ব প্রত্যয়ে নির্বাচন ও নাগরিক সংলাপ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখা। সুনামগঞ্জ ভ্রমণ শনিবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. সামছ উদ্দিন।

এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ না থাকলেও তা অনেকটাই কাছাকাছি রয়েছে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। জনগণকে নিরাপত্তা ও আন্তরিকতার সঙ্গে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানানো হবে, তার পক্ষ থেকে কোনো ধরনের ভয়ভীতি নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে অনেক ভোটার ভোট দিতে পারেন নি। এবার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন। আলোচনা সভায় তিনি নির্বাচনকে কেন্দ্র করে নিজের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, পৌর জামায়াতের আমীর অ্যাড হেলাল উদ্দিন, আব্দুস সাত্তার মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফ্যামিলি কার্ডের কথা বলে বিএনপি ভোটারদের বিভ্রান্ত করছেঃসামছ উদ্দিন

সময় : ১১:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬