সুনামগঞ্জ থেকে ২ জনের ম র দে হ উদ্ধার
- সময় : ০৫:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ ভিউ
সুনামগঞ্জ জেলায় এক দিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সদর থানাধীন ধলাইড়পাড়ের ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে দুপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।
পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সদর থানার ধলাইপাড়ের উত্তরে স্কুলের পাশের ডোবায় এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পরবর্তীতে তার লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








