০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট বন্ধে মতবিনিময় সভা

রিপোর্টার
  • সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৩ ভিউ

জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট ও দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দিরাই বাজার মহাজন সমিতির কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে দিরাই উপজেলার সকল দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ওষুধের দোকান ও খাবারের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে।

সভায় ইউএনও সনজীব সরকার বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার এ নির্দেশনা জারি করেছে, যা দেশের সার্বিক স্বার্থ বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল ব্যবসায়ীকে এ নিয়ম মেনে চলার আহ্বান জানান। এ সময় উপস্থিত ব্যবসায়ী ও মহাজন সমিতির নেতৃবৃন্দ সরকারের এ সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রকাশ করেন এবং নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার দেশব্যাপী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সভায় দিরাই বাজার মহাজন সমিতির উপদেষ্টা নূর মিয়া, সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক আল মাসুদ, সহসভাপতি হান্নান অর রশীদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল তালুকদারসহ মহাজন সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দিরাইয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট বন্ধে মতবিনিময় সভা

সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬