০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লার চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭
রিপোর্টার
- সময় : ০৯:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৪২ ভিউ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ট্রাকের সাত আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।গতকাল দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।












