সুনামগঞ্জের বিতর্কিত জেলা প্রশাসক বদলীতে মিষ্টি বিতরন ও আনন্দ প্রকাশ
- সময় : ০৩:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ৩৬ ভিউ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিতর্কিত ডিসি ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শোকরিয়া প্রকাশ ও মিষ্টি বিতরন করেছে সুনামগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসুচি পালন উপলক্ষ্যে তাৎক্ষনিকভাবে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক কাজী জাহান,জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ,জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাধারণ সম্পাদক জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক,শিক্ষক নেতা শামসুল আলম রাসেল,বিএনপি নেতা আব্দুল করিম পাটান,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,সাংবাদিক নেতা ছুরত আলী, আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,সাংবাদিক শফিকুল বারী,জুলাইযোদ্ধা রহমত আলী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেল সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগন।






















