ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান
- সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২১৩ ভিউ
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ এ স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুস শহীদ,জেলা সেক্রেটারি মুফতী এহসান রেজা মুহিবী এবং জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, দেশের প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার প্রসার ও নৈতিক শিক্ষার উন্নয়নের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া সময়ের দাবি। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি গ্রহণকালে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।










