০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমা হলের গোপন কক্ষ থেকে ১৯ ছাত্রী ও ১৬ ছাত্র আটক

রিপোর্টার
  • সময় : ০৮:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৫ ভিউ

রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষ থেকে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন ছেলে, যারা সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। বাকি দুইজন সিনেমা হলের কর্মচারী। সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য  জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

 তিনি বলেন, নগরীর শাপলা হলের তৃতীয় তলায় ছোটছোট ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরি করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম হয়ে আসছে। সিনেমা চলাকালীন সময়ে সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন। এমন তথ্যের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, এ অভিযানে হলের সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় যাদের পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নগরীতে যে কোনো অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে। এর আগে,গত ১৫ এপ্রিল বুধবার রাতে নগরীর স্টেশন রোড শাপলা ব্রিজ-সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেল এণ্ড রেস্টুরেন্ট থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, হোটেলটিতে দীর্ঘদিন ধরে গোপনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিনেমা হলের গোপন কক্ষ থেকে ১৯ ছাত্রী ও ১৬ ছাত্র আটক

সময় : ০৮:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬