কানাডার টরন্টোতে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৬৪ ভিউ
প্রবাসীদের মধ্যে ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্যদিয়ে কানাডার টরন্টোতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো কানাডার নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল ) বিকাল ৬টায় টরেন্টো’র একটি অভিজাত হলরুমে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী অতিথিরা বলেন, পূর্নাঙ্গ কমিটি সুনামগঞ্জ জেলাসহ বৃহত্তর সিলেটের কানাডা প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবে। প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে কানাডায় অবস্থানরত প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে। এছাড়া সংগঠনটি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, সাবেক সভাপতি আতাউর রহমান, বর্তমান সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক নিতু দত্ত, দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতুসহ সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ । অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘট। এছাড়াও অনুষ্ঠানে সুনামগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উল্লেখ গত ৪ জানুয়ারি সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, টরন্টো, কানাডার ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।










