যুক্তরাজ্য বিএনপিতে নতুন কমিটি ঘোষণা
- সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১১ ভিউ
এহসানুল ইসলাম চৌধুরী শামীম – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদনে যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন এই কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
এদিকে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবগঠিত কমিটিকে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যুক্তরাজ্যের অধীনস্থ সকল কমিটির কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
যারা কমিটিতে আছেন- আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু, সদস্য যারা :মুজিবুর রহমান মুজিব, তৈমুছ আলী, শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, প্রফেসর ফরিদ উদ্দিন, গোলাম রব্বানী আহমেদ সোহেল, শরিফুজ্জামান চৌধুরী তপন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিটু, মো. তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামীম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিউর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, মোঃ ফয়জুল হক, শহিদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ খান, মিজবাহুজ্জান সোহেল, হাসনাত কবির খান রিপন, ড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান আহমেদ, সালেহ আহমেদ জিলান, শামসুর রহমান মাহতাব, সালেহ গজনবী, ফখরুল ইসলাম বাদল, ফেরদৌস আলম, শেখ আলী আহমেদ, বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, শামীম আহমেদ, সোহেল আহমেদ সাদিক, ডালিয়া লাকুরিয়া, খিজির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার আলিমুল হক লিটন ও তোফাজ্জল আলম।

















