সুনামগঞ্জের সন্তান সামী পদোন্নতি পেয়ে এখন নড়াইলের এসপি
- সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৫১ ভিউ
নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সুনামগঞ্জের সন্তান ঢাকা ডিএমপির উপ—পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ—১ শাখার প্রজ্ঞাপনে উপ—পুলিশ কমিশনার থেকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলের জ্যেষ্ঠ পুত্র মল্লিক আহসান উদ্দিন সামী ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে আলিম ও দালিখ শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। এরপর ২৮ তম বিসিএস—এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা পেশায় একজন চিকিৎসক।















