১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হলেন সদর মডেল থানার ওসি
রিপোর্টার
- সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৬৬ ভিউ
মাদক, জুয়া, চোরাচালান বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্তে সাফল্য সহ সার্বিক বিষয়ের স্বীকৃতি স্বরূপ আজ ১৮ মে সোমবার সকাল ১১ টার সময় সুনামগঞ্জ পুলিশ লাইন্স কল্যাণ সভায় সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হলেন।
সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার স্যার সহ জেলার সকল ঊর্ধ্বতন অফিসার ও ফোর্স দের উপস্থিতিতে সদর মডেল থানার ওসি মো রতন শেখ, পিপিএম-কে নবাগত সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. জিল্ লুর রহমান স্যার এই পুরস্কার প্রদান করেন।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ রতন শেখ এই পুরস্কার সদর থানার সকল পুলিশ সদস্য সহ এলাকার সর্বপ্রকার জনগণকে উৎসর্গ করেন। এই সাফল্য শুধু তার নিজের নয় উল্লেখ করে তিনি বলেন এটা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের টিম ওয়ার্কের সফলতা ।










