০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের নতুন অধ্যায়

রিপোর্টার
  • সময় : ১১:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / ৬ ভিউ

এহসানুল ইসলাম চৌধুরী শামীম-যুক্তরাজ্যের উরচেস্টারশায়ারের ঐতিহাসিক শহর কিডারমিনস্টারে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। দীর্ঘদিনের কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট সলিসিটর ও লিবারেল ডেমোক্র্যাট রাজনীতিবিদ শাজু মিয়া কিডারমিনস্টার টাউনের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য গৌরবের মুহূর্ত। বাংলাদেশে জন্মগ্রহণ করে কিডারমিনস্টারে বেড়ে ওঠা শাজু মিয়া ছোটবেলা থেকেই স্থানীয় সমাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি কিং চার্লস I স্কুলে পড়াশোনা শেষে স্ট্যাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে ২০০৬ সালে সলিসিটর হিসেবে যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠা করেন নিজের আইন প্রতিষ্ঠান SM Lawson Solicitors। পরিবার আইন, কনভেয়ান্সিং, ব্যক্তিগত আঘাত, লিটিগেশন ও ক্লিনিক্যাল নেগলিজেন্সসহ নানা ক্ষেত্রে তিনি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

রাজনীতিতে তাঁর যাত্রা শুরু হয় ২০১৬ সালে, যখন তিনি অফমোর ও কম্বারটন ওয়ার্ড থেকে ওয়াইর ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি ওয়াইর ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি জেলার নাগরিক দূত হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৪ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ওয়াইর ফরেস্ট আসনে লিবারেল ডেমোক্র্যাট দলের পার্লামেন্টারি প্রার্থী হিসেবেও অংশ নেন শাজু মিয়া। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও অত্যন্ত সক্রিয়। তিনি H.E.L.P. নামের একটি সংস্থার চেয়ারম্যান, যা গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তায় কাজ করে থাকে। এছাড়া সড়ক নিরাপত্তা, কমিউনিটি সুবিধা রক্ষা এবং জীবনযাত্রার ব্যয় সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

শাজু মিয়ার মেয়র নির্বাচিত হওয়াকে স্থানীয় বাসিন্দারা কিডারমিনস্টারের ক্রমবর্ধমান বৈচিত্র্য, সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রতীক হিসেবে দেখছেন। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এদিকে যুক্তরাজ্যজুড়ে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন শাজু মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তাঁর এই অর্জন প্রমাণ করে যে নিষ্ঠা, পরিশ্রম ও জনসেবার মাধ্যমে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের নতুন অধ্যায়

সময় : ১১:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬