মন্তব্য প্রতিবেদন-আই ডু নট কেয়ার-
- সময় : ১২:০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩৭ ভিউ
–লাল বদর শিবিরের অনেকেই বলছে, হাসিনার ফাঁসি শেষ পর্যন্ত কার্যকর না হলেও এই রায় নাকি খুব গুরুত্বপূর্ণ। সত্যিই কি তাই রাজাকারদের নিজস্ব আদালত কার বিরুদ্ধে কোথায় কী রায় দিল, তা কি শুধু ঘোষণার গর্জনে ইতিহাসে গুরুত্ব পেয়ে যায়? বাস্তবতা হলো, শেখ হাসিনা অপরাধী কি না তা প্রমাণ করবে আইনের আদালত। রাজাকার বিচারক বা আল বদরের উকিলদের কথায় তা প্রমাণিত হয় না। জননেত্রী শেখ হাসিনা ফাসির রায়ে একটু বিচলিত নন। তাইতো সাহসী উচ্চারণ বলেন, ‘আই ডু নট কেয়ার’।
যতদিন রাজাকার সম্প্রদায়ের লোকজন ক্ষমতার আশেপাশে ঘুরে বেড়াবে, ততদিন তার দেশে ফেরার প্রয়োজন নেই। ব্যক্তিগতভাবে আমিও তাই মনে করি। জনপ্রিয়তা প্রমানের জন্য কয়েক বছর ক্ষমতা লোভী ও মৌ- লোভীদের হাতে ক্ষমতা দেওয়া উচিত।
নির্বাচন হবে কি হবেনা। ৩শত আসনে ৩ মাস আগে মনোনয়ন দিয়েতো তারা ক্ষমতার ‘মূলার রসের’ শরবত পাণ করেছেন। পাচ বছরে পাচ বার দূর্ণিতে চ্যাম্পিয়ন সেই টিম মাঠে এখন একা। সরকারের পদচুষন করে যাচ্ছে। ক্ষমতার সাদ পেতে সব নৈতিকতা বিসর্জন দিয়ে বসে আছে।
বিয়ের খবর নেই। জামাইয়ের খবর নেই। বৌয়ের খবর নেই। কাজীর খবর নেই যারা বাসর ঘর সাজিয়ে বসে আছে তাদের বাসর রাত কেমন কাটে দেখা উচিত। –




















