০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রিপোর্টার
  • সময় : ১২:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৩৩ ভিউ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে পূর্বে বহিষ্কৃত আবুল কাশেমের বিষয়ে পুনর্বিবেচনা শেষে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়, আবুল কাশেম দলের কাছে আবেদন করার পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করা হয় এবং মূল্যায়নের ভিত্তিতে তার বিরুদ্ধে গৃহীত পূর্ব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। সিদ্ধান্তটি তৎক্ষণাৎ কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বিএনপি নেতা

সময় : ১২:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫