সুনামগঞ্জে বসত ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উ দ্ধা র
- সময় : ১০:৫১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩৬ ভিউ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সাথে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আলিমা বেগম নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিমা বেগমের বয়স ২৫ বছর। তিনি বাগময়না গ্রামের সৌদি আরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়া শেষে আলিমা বেগম নিজের রুমে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করলেও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’










