সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন: ৭ পদের বিপরীতে লড়ছেন ১৮ জন
- সময় : ০২:৩৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২৮ ভিউ
দীর্ঘদিন পর আজ (বৃহস্পতিবার) গণতান্ত্রিক ভাবে ভোটারদের প্রতক্ষ ভোটে রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৫৭২ ভোটের জন্য ৭টি পদের বিপরীতে লড়ছেন ১৮ জন প্রার্থী। দুই বছর মেয়াদি(২০২৫-২০২৭) নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছন তিন জন। তারা হচ্ছেন সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম সাজু, রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সংগঠক আমির হোসেন।
সেক্রেটারি পদে লড়ছেন সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মল্লিক মোঃ মইন উদ্দীন আহমদ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ। কার্যনির্বাহী সদস্য পদে ৫ পদের বিপরীতে লড়ছেন ১৩ জন প্রার্থী। তারা হলেন- মো. আনিসুজ্জামান, আব্দুস সাত্তার মো. মামুন,সৈয়দা আলমতাজ বেগম রুপি, মোঃ আশরাফ হোসেন লিটন, ইজাজুল হক চৌধুরী নাসিম, মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, নাঈম আহমদ অন্তর, মোঃ ফারুক মিয়া, মাছুমা খাতুন, সৈয়দ মনোনয়ার আলী, মোঃ মোমতাজুল হাসান আবেদ, রওনক আহমদ বখত, রাহুল দে পাপলু।
সকাল ১১ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী শামসুর রহমান ও সহকারি কমিশনার হিসেবে রয়েছেন এডভোকেট কামাল হোসেন ও এডভোকেট রমজান আলী। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন পর উৎসমুখ পরিবেশে ভোট প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি প্রার্থী ও ভোটাররা।














