মধ্যনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- সময় : ০৩:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৫৩ ভিউ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মহেশখলা বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি শাখা ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চূড়ান্ত পর্যায়ের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা ও স্থানীয় বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
























