খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে
- সময় : ০৩:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৪০ ভিউ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি বিদেশি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে।এদিকে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আগামীকাল বাদ জুমা মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আজ দুপুর ১ টায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। উনাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে। এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল জুম্মার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।




















