০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করছিলেন তারা, অতঃপর…

রিপোর্টার
  • সময় : ০৩:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২৭ ভিউ

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন শ্রমিককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তিনটি বাল্কহেড এবং বালুভর্তি একটি ইঞ্জিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আশারকান্ডি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- নবী হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩১)-কে ছয় মাস এবং মনির হোসেন (২৫), দিদার মিয়া (২৯) ও নজরুল (২৭)-কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের সবাইকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারী‌দের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জড়িতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করছিলেন তারা, অতঃপর…

সময় : ০৩:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫