দিরাই-শাল্লা আমার দল: অ্যাড. শিশির মনির
- সময় : ০৩:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২৭ ভিউ
বার্তা ডেক্সঃ- শাল্লাঃআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির বলেন, “আমাদের অনেক কাজ করতে হবে, কাজ করতে হলে সময় দিতে হয় পরিশ্রম করতে হবে। আমাদের আলোচনার মধ্যে অনেক সমস্যা বের হবে এবং এগুলোর সমাধান করে মানুষের জীবনের পরিবর্তন আসুক। আমরা চাই রাজনৈতিক কর্মকান্ড মানুষের সমাধান কেন্দ্রিক হোক। মানুষের বিশ্বাস ভিন্ন হলেও যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, পানি সংকট, নদী-খাল খনন সহ অন্যান্য সমস্যাগুলো আমরা সকলে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে কিভাবে সমাধান করা যায় এটাই হবে আগামী দিনের আমাদের সম্মিলিত প্রচেষ্টা। অতীতের রাজনৈতিক ঠেলাঠেলি ভুলে চলেন আমরা সিঙ্গেল ভয়েজ হই। আমরা একসাথে ভাল পরিবেশের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। তা না করে যদি আমরা ভাগাভাগি বা দলাদলি করি তাহলে শেষ পর্যন্ত কোন সমাধান হবে না।”
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় শাল্লা উপজেলার টিএনটি মাঠে অনুষ্ঠিত গণবৈঠকে এলাকার মানুষের সমস্যার কথা শুনে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, “আমাদের আয়োজিত জনসভায় যেকোন প্রার্থীকে আমন্ত্রণ জানাবো তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য দেয়। যার বক্তব্য ভাল হবে তাকে মানুষ গ্রহন করবে। আমাদের নির্বাচনী দলের নাম হলো দিরাই-শাল্লার দল। কে কোন দল করি তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এক জায়গায় এসে দিরাই-শাল্লাকে নতুন করে সাজাতে চাই। তিনি স্পষ্ট ঘোষণা দেন আমি এমপি নির্বাচিত হলে সরকারি কোন সুযোগ-সুবিধা নেব না। এগুলো সব জনগনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”
এরপূর্বে উপজেলা অডিটরিয়ামে বেলা ১১ টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক শিক্ষাবিদ তরুন কান্তি দাশের সভাপতিত্বে, এডভোকেট শিশির মনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে শিশির মনির মেধাবৃত্তি পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে বিকাল সাড়ে তিনটায় শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। খেলার মাঠ উদ্বোধন করে শিশির মনির ফুটবল টুর্নামেন্ট তাজপুর একাদশ ও ঘুঙ্গিয়ারগাঁও মুসলিমপাড়া একাদশের মধ্যে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিশির মনিরের পোগ্রামগুলোতে উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সহ এলাকার নানান শ্রেণী পেশার মানুষ।














