০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশা করি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি
রিপোর্টার
- সময় : ০৫:৫২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪৮ ভিউ
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার বেলা ১১টায় মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। তিনি বলেন, ‘তফসিল হোপফুলি, আমরা যেটা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে। ডেটটা তখন আপনারা জানতে পারবেন।’ এর আগে মক ভোটিং দেখতে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান সিইসি।




















