জামালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- সময় : ০৪:১৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৭৭ ভিউ
জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে কলেজ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে। ইংরেজি বিভাগের প্রভাষক মীর মোশাররফ হোসেন ও রসায়ন বিভাগের প্রভাষক কামরুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজল চন্দ্র সাহা, অর্থনীতি প্রভাষক মো. মজিবুর রহমান, ইংরেজি প্রভাষক পঙ্কজ কুমার বর্মণ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু ওবায়দা নাদিম, শামীমা আক্তার শিমু, ইসলাম শিক্ষার প্রভাষক মো. মোশাররফ হোসেন, খন্ডকালীন শিক্ষক, খোকন মিয়া, রুমি আক্তার, শাকিলা আক্তার, মার্জিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনকারী মানবিক বিভাগের দুই কৃতী শিক্ষার্থী রিয়া সরকার ও নুসরাত জাহান তাসনিম কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সনদ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, আজ আমরা কেবল পরীক্ষার ফলাফল ঘোষণা করছি না, বরং আমাদের কৃতী শিক্ষার্থীদের পরিশ্রম ও প্রজ্ঞাকে সম্মান জানাচ্ছি। তাদের অধ্যবসায়, ধৈর্য এবং অঙ্গীকার আগামীতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার সঠিক মূল্যবোধ, জ্ঞান এবং নৈতিকতার সঙ্গে তারা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আজকের এই সংবর্ধনা তাদের আরও বড় সাফল্য অর্জনের প্রেরণা যোগাবে। আমরা আশা করি, তারা দেশের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা দেবে।












