০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাল্লা প্রেসক্লাবের সভাপতি গ্রেফতার

রিপোর্টার
  • সময় : ০৩:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৫৪ ভিউ

শাল্লায় ডেভিল হান্ট মামলায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি বাহাড়া ইউনিয়নের ডুমরা গ্রামের মৃত মাখন লাল দাসের ছেলে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে বাদল দাসকে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতে ডেভিল হান্ট মামলায় গ্রেফতার করা হয়। বাদল দাসের গ্রেফতারের বিষয়ে শাল্লা থানার ওসি রাকিবুজ্জামান বলেন, আমি একটা জুম মিটিংয়ে আছি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ডেভিড হান্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নবী হোসেন বলেন, বাদল দাসকে ডেভিল হান্ট মামলায় গ্রেফতার করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বাদল দাসের বড়ভাই বাবুল দাস সহ অন্যরা জানান, বাদলের নামে থানায় কোনো অভিযোগ ও মামলা নেই। তাকে বিকালে ঘুঙ্গিয়ারগাঁও বাজার থেকে থানায় ডেকে নিয়ে আনা হয়। খবর পেয়ে আমরা থানায় যাই, আমাদেরকে বলা হয় কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। পরে রাতে ডেভিল হান্ট মামলায় আসামী করে সকালে সুনামগঞ্জ কোর্টে চালান করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাল্লা প্রেসক্লাবের সভাপতি গ্রেফতার

সময় : ০৩:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫