০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৪৯ ভিউ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মৃত লাশে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে এহেন ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দলটি। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

এতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম অবমাননা এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (সা.)-কে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মৃত লাশে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি। এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয়।

বিবৃতিতে বলা হয়, ইসলাম কখনোই বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না। অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে, এটাই আইনের শাসনের মৌলিক নীতি। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫