০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে ৬টি হাওরে ৭৭টি প্রকল্প

রিপোর্টার
  • সময় : ০৪:৩৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬১ ভিউ

তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২০২৫-২০২৬ অর্থ বছরে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষে গণশুনানির কাজ সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন ব্যতিত বাকী ৬টি ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ কাজ করা হবে। হাওরগুলো হলো- শনির হাওর, মাটিয়ান হাওর, বর্ধিত মাটিয়ান হাওর, মহালিয়া হাওর, আঙ্গারুলি হাওর, বর্র্ধিত গুরমার হাওর।

শুক্রবার বিকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একসাথে ৪ ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে তাহিরপুর সদর ইউনিয়ন, বড়দল দক্ষিণ ইউনিয়ন, বালিজুড়ি ইউনিয়ন, বাদাঘাট ইউনিয়নের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন ও শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়তাধীন কৃষকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়।

সবগুলো গণশুনানিতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার  নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, সিরাজ মিয়া প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, এ বছর তাহিরপুর উপজেলায় ৬টি হাওরে ৭৭টি প্রকল্পের সংস্কার ও মেরামত কাজ করা হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক বলেন, তাহিরপুর উপজেলার আওতাধীন ৬টি ইউনিনের ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানির কাজ সম্পন্ন হয়েছে।-আমিনুল ইসলাম

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তাহিরপুরে ৬টি হাওরে ৭৭টি প্রকল্প

সময় : ০৪:৩৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫