০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩

রিপোর্টার
  • সময় : ০২:১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৪৫ ভিউ

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম আগুনে পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশুকন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ও বিএনপি নেতাকর্মীরা জানায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বীথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।  ভবানীগঞ্জ বিএনপি’র সভাপতি আজাদ হোসেন বলেন, রাতের আঁধারে বেলালের ঘরে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার দাস বলেন, এক শিশু নিহত ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩

সময় : ০২:১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫