০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক যুবলীগ-ছাত্রলীগের তিন নেতাকে ধরলো পুলিশ

রিপোর্টার
  • সময় : ০২:২৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৭ ভিউ

ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার (২০ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম শিপন (৩৮)। উপজেলা ছাত্রলীগের সদস্য ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮)। এছাড়া বরিশাল জেলার উজিরপুর উপজেলার জুগিরকান্দা গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুহিন (৩৮)কেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজি, হামলা, মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’ তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছাতক যুবলীগ-ছাত্রলীগের তিন নেতাকে ধরলো পুলিশ

সময় : ০২:২৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫