সুনামগঞ্জ: ৫ আসনে ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
- সময় : ০৩:৩৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ৯২ ভিউ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত (২২ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে ২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সুনামগঞ্জ তিন আসনে একজন ও সুনামগঞ্জ—৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থী।
সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুনামগঞ্জ—৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ। দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদ, অ্যাডভোটেক জিয়াউর রহিম শাহিন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই প্রার্থীর পক্ষে জগন্নাথপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আরেকটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম—আহ্ববায়ক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম—আহবায়ক আব্দুল মতিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ—১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের নিকট থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, ভাস্কর রায়, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হাওয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে সুনামগঞ্জ—৪ আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আমিরুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ডা. আবুল খায়ের, জেলা অফিস সম্পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আতাউল হক, জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী, সদর উপজেলা সহ সভাপতি ও কাঠইর ইউপির ৯নম্বর ওয়ার্ড সদস্য মাওলানা আবদুল মুক্তাদির, কাজী মাওলানা ওয়াক্কাসুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ওয়াকিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, পৌর সহ সাধারণ সম্পাদক আবু হাদী, সাংগঠনিক সম্পাদক আবু মাহদী, ৩নম্বর ওয়ার্ড সহ সভাপতি মোঃ চমক আলী, শ্রমিক নেতা জুয়েল আহমদ হিরণ, মো. কিতাব আলী, তুহিন মিয়া, আফজল আহমদ, দবির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ—২ আসনে আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন মোহন সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, জেলা অফিস সম্পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আতাউল হক, জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও এদিন (২২ ডিসেম্বর) সুনামগঞ্জ—৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মাফফুজুর রহমান খালেদ (তুষার), স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, সুনামগঞ্জ—৪ আসনে প্রয়াত সাবেক এমপি মোহাম্মদ ফজলুল হক আসপিয়ার ছেলে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মোহাম্মদ আবিদুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর আগে ২১ ডিসেম্বর সুনামগঞ্জ—৩ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি) সৈয়দ তালহা আলম, সুনামগঞ্জ—৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ—৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির, সুনামগঞ্জ—৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, সুনামগঞ্জ—৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক, সুনামগঞ্জ—৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আবুল মনসুর মোহাম্মদ শওকত মনোনয়ন ফরম তুলেন।
১৮ ডিসেম্বর সুনামগঞ্জ—৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির, সুনামগঞ্জ—১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ—৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইয়াসীন খান, সুনামগঞ্জ—৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সামিউল হক সানি,সুনামগঞ্জ—৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ—৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ।
১৭ ডিসেম্বর সুনামগঞ্জ—৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মো. আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ—৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) দেওয়ান জয়নুল জাকেরীন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।



















