০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৃটিশ ইমিগ্রেশন কর্মকর্তাদের দুর্নীতি, অর্থের বিনিময়ে ইমিগ্রান্টদের সহায়তার অভিযোগ

রিপোর্টার
  • সময় : ১০:৫০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ৭১ ভিউ

আরিফ মাহফুজ-বৃটেনে মানি লন্ডারিং এবং অভিবাসীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জন ইমিগ্রেশন অফিসারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। বৃটিশ  ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, এদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে চুরি ও সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ছয়জনই সারে, কেন্ট ও লন্ডনের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সিপিএসের স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকাফি বলেন, এই ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা চালানোর জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং জনস্বার্থে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে সংঘটিত চুরি ও অর্থ পাচারের ঘটনায় হোম অফিসের তদন্ত শেষে এসব অভিযোগ আনা হয়।

অভিযুক্তদের মধ্যে সারের বাসিন্দা ৩৬ বছর বয়সী ব্যাসপির বাতেরা-র বিরুদ্ধে চুরির ষড়যন্ত্র, সরকারি অফিসে অসদাচরণ, ছদ্মবেশ ধারণ, প্রতারণার মাধ্যমে সম্পত্তি দখল, ভুয়া তথ্যের মাধ্যমে যুক্তরাজ্যে থাকার অনুমতি গ্রহণ এবং অসৎ উদ্দেশ্যে পরিচয়পত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, কেন্টের ডোভার এলাকার বাসিন্দা ৩৩ বছর বয়সী জ্যাক মিটল-এর বিরুদ্ধে চুরি, সরকারি অফিসে অসদাচরণ, সম্পত্তি গোপন এবং ছদ্মবেশ ধারণের অভিযোগ আনা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে।জানা গেছে, এই ছয়জনকে আগামী ২৯ জানুয়ারি ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৃটিশ ইমিগ্রেশন কর্মকর্তাদের দুর্নীতি, অর্থের বিনিময়ে ইমিগ্রান্টদের সহায়তার অভিযোগ

সময় : ১০:৫০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫