০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুইপক্ষের সং ঘ র্ষ, আ হ ত ১৫

রিপোর্টার
  • সময় : ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮ ভিউ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর ও পূর্বচাইরগাঁও গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় উভয়পক্ষের ১৫ জনের মতো আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যখন শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) এবং পূর্বচাইরগাঁও গ্রামের আরশাব উদ্দিন (৩২) বালু উত্তোলন নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরদিন, বুধবার সকালে যখন আরশাব নদীতে একা অবস্থান করছিলেন, তখন নজরুল ইসলাম ও তার সহযোগীরা এসে তাকে মারধর শুরু করেন। এ ঘটনা জানাজানি হতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই গ্রামবাসী লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করতে থাকে।

এসময় উভয় গ্রাম থেকে ১৫ জনের মতো আহত হন, যাদের মধ্যে পূর্বচাইরগাঁও গ্রামের মঈনউদ্দীন (২৫), শাহিন মিয়া (২৩), সাগর মিয়া (২৭), দেলোয়ার হোসেন (২৩), মমিন মিয়া (৪৮), আমীর হোসেন (৩৮), সরাজ মিয়া (৪৮), শমশের আলী এবং শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫), সাদ্দাম হোসেন (৩০), নুর উদ্দিন (২৫), নজরুল ইসলাম ও মোহাম্মদ আলী রয়েছেন। পরে স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ‘বালু উত্তোলন নিয়ে শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটির পরেই সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। এখন পর্যন্ত পুলিশ ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুইপক্ষের সং ঘ র্ষ, আ হ ত ১৫

সময় : ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫