১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবলীগের দুই নেতা গ্রে প্তা র
রিপোর্টার
- সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ২৯৭ ভিউ
বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে (মঙ্গলবার দিবাগত) সুনামগঞ্জের ছাতক থানার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে তাজ উদ্দিন (৩০) ও কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুল মঈনের ছেলে আব্দুল মহসিন (৪৩)। তারা দু’জনেই নিজ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে ছাতক থানাপুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।











