১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে চারটি বিষয়ের ওপর জাতীয় নির্বাচনের দিনে হবে গণভোট

রিপোর্টার
  • সময় : ০৮:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৪২ ভিউ

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশে ভাষণে তিনি জানিয়েছেন, চারটি বিষয়ের ওপর করা একটি প্রশ্নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা। জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন, গণভোট কখন অনুষ্ঠিত হবে, এই প্রশ্ন নিয়ে দেশে রাজনৈতিক বিভাজন গত কদিন ধরেই স্পষ্ট হয়ে উঠেছিল; যা নিরসনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার কথা বললেও কোনো ফল আসেনি।অবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছ থেকেই এলো সেই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট বিষয়ে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। যেখানে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে ভোট অনুষ্ঠিত হবে।জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন আরও “উৎসবমুখর ও সাশ্রয়ী” হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

আজ উপদেষ্টামণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন হয়েছে যা প্রয়োজনীয় স্বাক্ষর শেষে গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি।

যে প্রশ্নে গণভোট হবে

জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট দিতে মাঠে সক্রিয় ছিল জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। এমনকি দাবি না মানলে ১৬ই নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণাও দিয়ে রেখেছে দলগুলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে চারটি বিষয়ের ওপর জাতীয় নির্বাচনের দিনে হবে গণভোট

সময় : ০৮:২১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬