০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের মিলনমেলা

রিপোর্টার
  • সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৭৩ ভিউ

১৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১৯৭৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। শহরের ঐতিহ্যবাহী সরকারী জুবিলী উচ্চবিদ্যালয়ে একসময় অধ্যয়নকারীদের অনেকেই আজ দেশ ও বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের মধ্যে কয়েকজন বন্ধুবৎসল প্রাক্তন শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহে ঐতিহ্যবাহী শহরে বসে মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।

 সারাদিনব্যাপী এই আয়োজনের উল্লেখযোগ্য ছিলো বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৫ জন প্রবীণ শিক্ষার্থীরা নিজ বিদ্যালয় কে আবারো ঘুরে ঘুরে দেখেন। পরে রিভারভিউ সহ বিদ্যালয়ে ফটোসেশন করেন। পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি নিজেদের মধ্যে বিরাজমান এই সুন্দর সম্পর্ক কে আগামীতে চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অংশগ্রহণকারী সকল প্রাক্তন শিক্ষার্থীগণ।

পরে দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে দিনের সমাপ্তি ঘটে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এই আয়োজনে অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল( অবঃ) হুমায়ূন বখত, আমেরিকা প্রবাসী কবি ও লেখক ইশতিয়াক রুপু, আন্তর্জাতিক এনজি ও কর্মকর্তা রেহান উদ্দিন রেজু, নরওয়ে প্রবাসী রূপজ রঞ্জন চৌধুরী, অ্যাডভোকেট ফারুক আহমদ, প্রাক্তন ব্রাক কর্মকর্তা আনহার চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, ব্যবসায়ী কফিল আহমদ, প্রকৌশলী মাহমুদুর রশীদ মছরু, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা শামীমজ্জামান শাহেদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রমেন্দ্র তালুকদার অনু, সুদীপ তালুকদার, সংগঠক আজীজ আহম্মদ বাপ্পু, অবসরপ্রাপ্ত নৌবাহিনী অফিসার নেসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান হিলু, শফিক আহমদ, সংগঠক সৈয়দ সেলিম আহমদ, আব্দুল কাইউম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাহের আলম, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সজ্জা এবং আব্দুল আজিজ প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের মিলনমেলা

সময় : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬