১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়েতের জেলা আমীরের মনোনয়ন প্রত্যাহার করতে দেয়া হলো না

রিপোর্টার
  • সময় : ০৩:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৪৭ ভিউ

সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) জামায়েতের জেলা আমীর তোফায়েল আহমেদ খানকে মঙ্গলবার বেলা আড়াইটা থেকেই অবরূদ্ধ করে রাখে কর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে পাঁচটা) সংগঠনের সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টের জেলা শাখার কার্যালয়ে অবরূদ্ধ ছিলেন তিনি। দলের কর্মীরা এসময় গণমাধ্যম কর্মীদের জানায়, ‘এই আসনের জামায়েতের কর্মীরা কেবল নয়, সাধারণ ভোটারও তোফায়েল খানকেই প্রার্থী চায়। জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী দেওয়া হয়েছে, তাঁকে চিনেন না কেউ’।

বিকাল পাঁচটায় জেলা জামায়েতের সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ্ বললেন,‘সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী জেলা জামায়েতের আমীর তোফায়েল আহমদকে নিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য রওয়ানা দেবার সময় সাধারণ কর্মী সমর্থকরা ঘিরে রাখে, তারা দরজায় বাইরে থেকে তালা দিয়ে রাখে তোফায়েল আহমদসহ নেতৃবৃন্দকে। একারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তাঁর মনোনয়ন প্রত্যাহার করা হয় নি। ’

দশ দলীয় জোট এই আসনে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুজাম্মিল হক তালুকদারকে প্রার্থী ঘোষণা করেছে। তাঁর বাড়ী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরস্বতীপুর গ্রামে।

মুজাম্মিল হক তালুকদার এই প্রতিবেদককে মুঠোফোনে জানালেন, তিনি নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগরের আমীর, সুনামগঞ্জেরও আহ্বায়ক। তাঁকে এই আসনে দশ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। জামায়েতের জেলা আমীর কীভাবে মনোনয়ন প্রত্যাহার করবেন, এটি তিনি ও তাঁর কেন্দ্রীয় নেতারা বুঝবেন।

এদিকে, সুনামগঞ্জের পাঁচটি আসনের আটজন প্রার্থী নির্ধারিত সময় পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এরা হলেন- সুনামগঞ্জ-১ আসনের খেলাফত মজলিসের মুখলেছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী। সুনামগঞ্জ-২ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শোয়াইব আহমদ ও খেলাফত মজলিসের শাখাওয়াত হোসাইন। সুনামগঞ্জ-৩ আসনে জামায়েতের মোহাম্মদ ইয়াসীন খান, সুনামগঞ্জ-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আজিজুল হক ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ। সুনামগঞ্জ- ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো মিজানুর রহমান চৌধুরী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়েতের জেলা আমীরের মনোনয়ন প্রত্যাহার করতে দেয়া হলো না

সময় : ০৩:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬