যুক্তরাজ্যে অবৈধ বিয়ে পড়ানোর ঘটনায় ইমামের কারাদণ্ড
- সময় : ১১:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৪৯ ভিউ
এহসানুল ইসলাম চৌধুরী শামীম -যুক্তরাজ্যের নর্থাম্পটনের আবিংটন সেন্ট্রাল মসজিদে ১৬ বছর বয়সী দুই কিশোর–কিশোরীর অবৈধ বিয়ে পড়ানোর ঘটনায় এক ইমামকে স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫২ বছর বয়সী আশরাফ ওসমানিকে Northampton Crown Court ১৫ সপ্তাহের কারাদণ্ড দেন বিচারক। তবে দণ্ডটি ১২ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। আদালতে ওসমানি জানান, ইংল্যান্ডে বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করে আইন পরিবর্তনের বিষয়টি তিনি জানতেন না। ওই আইন কার্যকর হয়েছিল ঘটনার নয় মাস আগে। এর আগে এক শুনানিতে তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে Northampton আভিংটন Central Mosque-এ দুই শিশুকে বিয়েতে বাধ্য করার অভিযোগে দুই ধারায় দোষ স্বীকার করেন।
বিচারক চৌধুরী বলেন, এ ঘটনায় কোনো “হিংসা বা জবরদস্তি” ছিল না এবং কিশোর–কিশোরীরা “নিজেদের ইচ্ছাতেই” ওসমানির কাছে গিয়েছিল। সে বিবেচনায় ১৫ সপ্তাহের কারাদণ্ড স্থগিত রাখা হয়। নর্থ্যাম্পটনে দুই নাবালককে অবৈধভাবে বিবাহ দেওয়ার দায়ে দোষ স্বীকার করার পর এক ইমামকে ১৫ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৫২ বছর বয়সী আশরাফ ওসমানি, যিনি নর্থ্যাম্পটনের অ্যাবিংটন অ্যাভিনিউয়ের বাসিন্দা, ২০২৩ সালের নভেম্বর মাসে দুইজন ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীর মধ্যে নিকাহ সম্পন্ন করেন। ওই সময় তিনি নর্থ্যাম্পটন সেন্ট্রাল মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম ছিলেন। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার নর্থ্যাম্পটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে তিনি দোষ স্বীকার করেন।
১৯ জানুয়ারি নর্থ্যাম্পটন ক্রাউন কোর্টে তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়। মামলাটি অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পলিসিং অ্যাক্টের সেকশন ১২১-এর আওতায় পরিচালিত হয়, যা ২০২২ সালের ম্যারেজ অ্যান্ড সিভিল পার্টনারশিপ (মিনিমাম এজ) আইনের মাধ্যমে সংশোধিত হয়েছে। রায় ঘোষণার সময় বিচারপতি মি. জাস্টিস চৌধুরী ওসমানির আচরণকে “অবহেলাজনিত” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “এটি একটি ভুল ছিল, কিন্তু তা ছিল গুরুতর। আইন পরিবর্তিত হয়েছে—এ বিষয়টি আপনার জানা থাকার কথা ছিল।”কারাদন্ডের পাশাপাশি আশরাফ ওসমানকে ১৫০ পাউন্ড খরচ এবং ভিক্টিম সার্চচার্জ প্রদানেরও নির্দেশ দিয়েছেন আদালত। তবে তার জেলদন্ড ১২ মাসের জন্য স্থগিত থাকবে।











