০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউনূসের শাসনে বাংলাদেশ জুড়ে অপরাধ-তথ্য প্রকাশ্যে

রিপোর্টার
  • সময় : ১২:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৫৫ ভিউ

২০২৪ সালের অগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। ওই মাস থেকেই দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন মুহাম্মদ ইউনূস।

ইউনূসের শাসনে বাংলাদেশ জুড়ে গত এক বছরে বেড়েছে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ! বৃদ্ধি পেয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই এবং অপহরণের মতো ঘটনা। অপহরণের অভিযোগ ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বেড়েছে ৭১ শতাংশ। ডাকাতির অভিযোগও বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। বেড়েছে চুরি এবং ছিনতাইয়ের অভিযোগও। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে এটিই হল প্রথম পূর্ণ এক বছরের পরিসংখ্যান।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুসারে, গত বছরে সে দেশে মোট ১১০১টি অপহরণের অভিযোগ উঠে এসেছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেশি। গত বছরে ডাকাতি ৭০২টি ডাকাতির অভিযোগ জমা পড়েছে বাংলাদেশের পুলিশের কাছে। সেটিও ২০২৪ সালের তুলনায় ৪৩ শতাংশ বেশি। চুরি এবং ছিনতাইয়ের অভিযোগও বৃদ্ধি পেয়েছে গত বছরে। ২০২৫ সালে বাংলাদেশে মোট ৯৬৭২টি চুরির অভিযোগ এবং ১৯৩৫টি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই দুই ধরনের অপরাধের অভিযোগও যথাক্রমে ১২ শতাংশ এবং ৩৭ শতাংশ বেড়েছে।

বাংলাদেশে গত বছরে চুরি, ছিনতাই, ডাকাতি এবং অপহরণ— এই চার ধরনের অপরাধের মোট ১৩,৪১০টি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। সেটিও ২০২৪ সালের তুলনায় প্রায় সাড়ে ১৬ শতাংশ বেশি। বস্তুত, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। ওই মাস থেকেই দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন ইউনূস। ওই বছরের শেষ চার-পাঁচ মাস ইউনূসদের নেতৃত্বেই পরিচালিত হয় বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনূসের শাসনে বাংলাদেশ জুড়ে অপরাধ-তথ্য প্রকাশ্যে

সময় : ১২:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬