০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন, অতঃপর…

রিপোর্টার
  • সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৩৬ ভিউ

রাজশাহীর তানোরে চিত্রনায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে কয়েক দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কথিত এক ঘটকের বিরুদ্ধে। ওই ঘটকের নাম আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)।  তিনি তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে।শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এ ঘটনায় ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ (৭৫) বাদী হয়ে ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলাকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা প্রতারক ঘটককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের ছেলে বয়োবৃদ্ধ হাজী দোস্ত মোহাম্মদকে চিত্র নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছে থেকে ঘটক ভোলা কয়েক দফায় ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নিয়েছেন।  এসব টাকা কখনো সরাসরি, আবার কখনো বিভিন্ন মোবাইলের বিকাশ নম্বরে নিয়েছেন।এত টাকা হাতিয়ে নিলেও দীর্ঘদিনেও প্রতারক ঘটক তাকে বিয়ে দিতে পারেনি।

এ ব্যাপারে দোস্ত মোহাম্মদ বলেন, তাকে নায়িকার সঙ্গে বিয়ে দেওয়ার নামে ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নেয় প্রতারক ঘটক ভোলা। কিন্তু ৮ মাস পেরিয়ে গেলেও বিয়ে দিতে পারেনি।  এত টাকা দিয়ে পরিবারের চাপে সর্বশান্ত হয়ে পড়েছেন দোস্ত মোহাম্মদ।  টাকা উদ্ধারের জন্য থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

জানতে চাইলে আব্দুল লতিফ ওরফে ভোলা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হয়েছে।এ ব্যাপারে তানোর থানার ওসি মোহাম্মাদ শহীদুজ্জামান বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।  তবে থানায় অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন, অতঃপর…

সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬