০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শোক ও ভালোবাসার মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ হতে চাইঃআনিসুল হক

রিপোর্টার
  • সময় : ১১:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৬৯ ভিউ

শনিবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের নিজ বাড়িতে এক সভায় কান্নাজড়িত কন্ঠে বিএনপির চূড়ান্ত মনোনয়নবঞ্চিত প্রার্থী আনিসুল হক বলেন, গত ১৭ জানুয়ারি আমি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছি। তিনি আমাকে আশ্বস্ত  করেছিলেন, আমার বিষয়টা দেখে সমাধান করে দিবেন। এরপরের দিন বিদেশী কূটনীতিকদের সাথে সারাদিন মিটিং থাকায় তাঁর সাথে দেখা করতে পারি নি। পরে ২০ জানুয়ারি আবার দেখা করি, তখন অনেক কিছু বলেছি। তখন আমার সকল কিছু দেখবেন বলে আশ্বাস দিয়েছেন..।

আমরা দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকবো। কিন্তু আমাদের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের মহান আল্লাহ দেখবেন। আল্লাহর উপর ভরসা করে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। সামনের নির্বাচনে আপনারা দলের পক্ষে ও ধানের শীষের পক্ষে অবস্থান নেবেন। শোক ও ভালোবাসার মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ হতে চাই।

তিনি বিলেন,১/১১ পর যখন তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, যখন বিএনপির উপর অত্যাচারের খড়গ নেমে এসেছিল, আমাদের এলাকায় নেতৃত্বের সংকটে, কেউ যখন কেউ দলের হাল ধরার জন্য এগিয়ে আসে না তখন সামনে ছিলাম। আবার যখন ম্যাডামকে ঘর থেকে বের করে দেয়া হয়, তখনও মিছিল করেছিলাম। আমরা সেদিন অন্যকাউকে পাই নি। সেই থেকে দলের হাল ধরে মানুষের কাছাকাছি থেকেছি। তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগরের মানুষের পাশে ছিলাম। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যায় নি। ২০১৮ সালে প্রাথমিক মনোনয়ন পাই। সর্বশেষ ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পর আমার উপর জুলুম ও মিথ্যা অপঅত্যাচার শুরু হয়। একটি টিম কুৎসা রটিয়ে আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে। প্রাথমিক মনোনয়ন না দেওয়া হলে এতো কষ্ট হতো না। সারা দেশ জানে কাকে মনোনয়ন দেয়া হয়েছে কিন্তু জানে না কেন প্রত্যাহার করা হয়েছে, আমাদের ভুল কোথায়, কোথায় যোগ্যতার ঘাটতি হয়েছে।

এসময় সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শোক ও ভালোবাসার মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ হতে চাইঃআনিসুল হক

সময় : ১১:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬