০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘টাকার মালা’ ফিরিয়ে দিলেন নুরুল

রিপোর্টার
  • সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৪২ ভিউ

সুনামগঞ্জ- ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফহেপুরে ইউনিয়নের দুর্বাচর গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

ফতেপুর ইউনিয়নের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় বক্তব্য দেওয়ার সময় এক ক্ষুদে ভক্ত তাঁর গলায় টাকার মালা পরিয়ে দেয়। বিষয়টি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। এসময় নুরুল ইসলাম ওই টাকার মালা গ্রহণ করে আদর সোহাগ দিয়ে তা আবারও সেই শিশুর হাতেই উপহার হিসেবে ফিরিয়ে দেন।

জনসভায় সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘টাকার মালা’ ফিরিয়ে দিলেন নুরুল

সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬