সাংবাদিক আ স ম মাসুমকে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট’র অভিনন্দন
- সময় : ০৯:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ৪৩ ভিউ
ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক হিসেবে সম্মাননা প্রাপ্ত হওয়ায় সাংবাদিক আ স ম মাসুম-কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। রবিবার ব্রিটেনে বাংলাদেশি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে আ স ম মাসুমের প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘রানার টিভি’-কে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় নিবন্ধিত টিভি চ্যানেল হিসেবে ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে তাকে “ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক” হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সেরা সাংবাদিকের স্বীকৃতিপত্র। এটি তার দীর্ঘদিনের সাহসী, নির্ভীক ও মানবিক সাংবাদিকতার প্রতি এক অনন্য স্বীকৃতি। আ স ম মাসুমের সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনি প্রমাণ করেছেন সাংবাদিকতা মানে মানুষের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে অবিচল থাকা এবং নিঃশব্দ মানুষের কণ্ঠকে বিশ্বমঞ্চে তুলে ধরা।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট-এর শুভাকাঙ্ক্ষী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার এই সাফল্যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট গর্বিত। এ বিষয়ে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জনাব খসরুজ্জামান খসরু বলেন—“রানার টিভি ও আ স ম মাসুমের এই সম্মাননা অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং সারা বিশ্বের বাংলাদেশি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন বিশ্বব্যাপী প্রশংসিত।
আ স ম মাসুম ও রানার টিভি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিটি কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সম্মাননা আমাদের জন্যও একটি বড় সাফল্য। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং যারা এই সম্মাননায় ভূষিত করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।” ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ভবিষ্যতেও আ স ম মাসুম ও রানার টিভির সাফল্য কামনা করে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে।











