০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় সেনাবাহিনীর হাতে ২ বিএনপি নেতা আটক
রিপোর্টার
- সময় : ০৫:৪৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৪ ভিউ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মেউহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশ থেকে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলকেসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। ধর্মপাশা থানার পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী জানালেন, ওখানে বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল ও তাহিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্নাকে আটক করা হয়েছে শুনে ধর্মপাশায় যাচ্ছেন তিনি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বললেন, সেনাবাহিনী আটক করে পুলিশে দিয়েছে। থানার বাইরে থাকায় এরবেশি আপাতত বলতে পারছি না। ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বললেন, টাকা-পয়সা লেনদেনের ঘটনায় শুনেছি কারা আটক হয়েছে। সত্য-মিথ্যা জানা হয় নি এখনো।























