০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের নতুন বার্তা

রিপোর্টার
  • সময় : ০৬:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯১ ভিউ

বার্তাডেক্সঃ  ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। বার্তায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে বলে জানিয়েছে দেশটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের এক বার্তা থেকে জানা গেছে এ তথ্য। বার্তায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি।এসব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই ভিসাপ্রাপ্ত ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। UKVI সেবা পেতে কোনও অর্থ লাগবে না। বিস্তারিত জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে ব্রিটিশ হাইকমিশনের ওই বার্তায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের নতুন বার্তা

সময় : ০৬:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬