০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধার ঘর ভাঙচুর যুবদল নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৫৩ ভিউ

জগন্নাথপুর উপজেলায় চাঁদা না দেয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভেঙে আসবাবপত্র লুটপাটের ঘটনার মূলহোতা রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ওই মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল গফ্ফার বাদী হয়ে জগন্নাথপুর থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নিজাম উদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবদল নেতা নিজাম উদ্দিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। নিজাম উদ্দিন রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আনছার মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলা দায়ের পর ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতেদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (১৫ মার্চ) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলের সময় চাঁদা না পেয়ে যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মুক্তিযোদ্ধার ঘর ভাঙচুর যুবদল নেতা গ্রেপ্তার

সময় : ১১:৫৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬