০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে অভিযানে জুয়াড়ি চক্রের দুই সদস্য আটক, ১৭ মোবাইল জব্দ

রিপোর্টার
  • সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১৮ ভিউ

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৭টি স্মার্টফোন জব্দ করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের ছোট ভাই এবং মৃত মতলিব মিয়ার ছেলে মো. মাহবুব হোসেন হিমেল (২৬) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে হাসান মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুব হোসেন হিমেল দীর্ঘদিন ধরে দিরাই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিরাই থানা পুলিশের একটি দল আরামবাগ এলাকায় হিমেলের বাসার ছাদের চিলেকোঠায় অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় হিমেল ও হাসানকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনলাইন জুয়ার প্রভাবে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি বৃদ্ধি করেছিল। অভিযানে ১৭টি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দিরাইয়ে অভিযানে জুয়াড়ি চক্রের দুই সদস্য আটক, ১৭ মোবাইল জব্দ

সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬