০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

রিপোর্টার
  • সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৫ ভিউ

হামের টিকা নিয়ে ‘অশুভ কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ পাঠান।

এতে অভিযোগ করা হয়েছে, হামে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হাসপাতালে ভর্তি আছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয় এই নোটিশে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও ব্যবস্থা চাওয়া হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সময় : ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬