০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • সময় : ০৭:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১১ ভিউ

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম। গ্রেপ্তার সুজন শেখ (৩৫) ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে।

এর আগে, ভুক্তভোগী নারীকে ফ্যামিলি ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন সুজন শেখ। কার্ড করে দিতে উপজেলা পরিষদে যাওয়ার জন্য ২ এপ্রিল সকাল ৯টার দিকে তাকে রিকশায় উঠিয়ে নেন। পরে অফিসে নেওয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা নিয়ে ৬ এপ্রিল তিনি বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালী থানায় সুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সময় : ০৭:০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬