০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালগঞ্জে মাদক সহ গ্রেফতার ১

রিপোর্টার
  • সময় : ১২:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৫৯ ভিউ

জামালগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বেহলী ইউনিয়নের তাজুল ইসলাম সুজন (৩২) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতের কাছ থেকে ৪ কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে।  যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় যে,গত ১০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কিবরিয়া তার টিমের সদস্যদের সাথে নিয়ে জামালগঞ্জ থানাধীন বেহেলী ইউনিয়ন এর রাইঙ্গা নদীর পাড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থল থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।  সাথের অন্য এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

মাদক বিরোধী উক্ত অভিযানের নেতৃত্বদেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া এবং তার সাথে সহযোগী ছিলেন কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ। গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক আসামি দুজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালগঞ্জে মাদক সহ গ্রেফতার ১

সময় : ১২:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬