০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, টোল পরিশোধ করতে হবে রিয়ালে

রিপোর্টার
  • সময় : ০২:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ৮ ভিউ

ইরানের পার্লামেন্টের উপ-স্পিকার হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এই পথ ব্যবহার করতে হলে টোল দিতে হবে। তার এই মন্তব্যে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, হাজি বাবাই হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি ‘লাল রেখ’ বা চূড়ান্ত সীমানা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই প্রণালি সম্পূর্ণভাবে ইরানের হাতে এবং এর জন্য ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সাধারণত এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এই বিষয়টি বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। যদিও আলোচনার পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রসঙ্গ উল্লেখ করেননি। বর্তমানে দুই দেশের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, দুটি যুদ্ধজাহাজ মাইন অপসারণ করতে প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।

ইরানের বিপ্লবী গার্ডও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। কৌশলগত এই জলপথকে কেন্দ্র করে দুই দেশের অবস্থান এখনো মুখোমুখি অবস্থায় রয়েছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, টোল পরিশোধ করতে হবে রিয়ালে

সময় : ০২:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬