১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যে বঞ্চনার শিকার সুনামগঞ্জ-এমপি নূরুল

রিপোর্টার
  • সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ২ ভিউ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নূরুল বলেছেন, শিক্ষায় দেশের ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জ ৬৩ নম্বরে আছে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভয়াবহ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুনামগঞ্জ শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থায় বঞ্চনার শিকার হয়েছে। সুনামগঞ্জ-৪ আসনের শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য উন্নয়নে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

প্রতি বছর সুনামগঞ্জের একটিমাত্র বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, কিন্তু অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় শত শত হেক্টর জমির ফসল তলিয়ে যাচ্ছে। পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেওয়া দরকার। আগামীতে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও স্লুইসগেট নির্মাণ করা হলে জলাবদ্ধতা থাকবে না।

নুরুল ইসলাম নূরুল বলেন, সুনামগঞ্জ সদর আসনের একটি বড় অংশের মানুষ হালুয়ারঘাট-ধারারগাঁওয়ে সুরমা নদীর উপর সেতু নির্মাণের জন্য আলাদা হয়ে আছেন। এই সেতু নির্মাণ আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এছাড়াও বিশ^ম্ভরপুর ও ডলুরায় শুল্ক বন্দর স্থাপনের দাবি জানাচ্ছি। সুনামগঞ্জ একটিমাত্র সড়কের মাধ্যমে সিলেটের সঙ্গে যুক্ত, এর বিকল্প এখনও তৈরি হয়নি। আমি সিলেটের ৬ লেনের সড়কের সঙ্গে সুনামগঞ্জকে যুক্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, সুনামগঞ্জ সদরের সাথে এখনও অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি। বিগত বিএনপি সরকারের আমলে সুরমা নদীর উপর ব্রিজ তৈরি হয়েছিল, এতে সদরের সাথে তিনটি উপজেলার যোগাযোগ তৈরি হয়। তিনি বলেন, আমার আসনের চলতি নদীর উপর এবং পৈন্দা নদীর উপর দুইটি ব্রিজ তৈরি করা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যে বঞ্চনার শিকার সুনামগঞ্জ-এমপি নূরুল

সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬